পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যযুগীয় বর্বরতা! গরু চোর সন্দেহে এক মুসলিম যুবককে পিটিয়ে খুনের ঘটনার সাক্ষী থাকল বিজেপিশাসিত অসমের হোজাই জেলা। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে, রবিবার পুলিশ এই ঘটনার বিবৃতি দেয়। হোজাইয়ের পুলিশ সুপার সৌরভ গুপ্তা জানিয়েছেন, এই ঘটনায় এখনই কিছু বলা সম্ভব নয়, তদন্ত চলছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, শনিবার মধ্যরাতে হোজাই জেলার লঙ্কার বামুনগাঁওতে এই ঘটনা ঘটে। রাত আড়াইটে নাগাদ তাদের কাছে খবর আসে। তখনই বিশাল বাহিনী নিয়ে তারা ঘটনাস্থলে যায়। রক্তাক্ত, অচৈতন্য অবস্থায় হিফজুর রহমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা হিফজুরকে মৃত বলে জানান।
দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হিফজুরের পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার পরে হিফজুরের গ্রাম বামুনগাঁওতে গিয়ে আটজনকে শনাক্ত করে ৬জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম সঞ্জয় দাস, নিখিল দাস, তুলেন্দ্র দাস, উত্তম চক্রবর্তী, জয়ন্ত চক্রবর্তী, সান্ধু মজুমদার।আরও পড়ুন:
উল্লেখ্য, প্রায়শই বিজেপিশাসিত রাজ্যগুলিতে গো রক্ষার নামে খুনি বাহিনীর নির্যাতন দিন দিন অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।
‘গো-রক্ষার নামে খুনিবাহিনীদের নীতি পুলিশের ভূমিকা দেখা যাচ্ছে। একশ্রেণির সম্প্রদায়ের জীবন ক্রমশই বিভীষিকাময় হয়ে উঠেছে। চলতি বছরের জুনের শেষের দিকে মহারাষ্ট্রে ২৩ বছরের যুবক লুকমান আনসারিকে পিটিয়ে খুনের ঘটনা ঘটে। ফের সেই জুন মাসেই মহারাষ্ট্রে দ্বিতীয় পিটিয়ে খুনের ঘটনা ঘটে। ৩২ বছরের যুবক আফান আনসারিকে একই নির্যাতনের শিকার হতে হয়। মৃত্যু হয় আফানের।এবার অসমে সেই একই একদায় পিটিয়ে খুন করা হল ৪০ বছরের হিফজুর রহমানকে। হিফজুর বামুনগাঁওয়ের বাসিন্দা ছিলেন।