পুবের কলম, ওয়েবডেস্ক:  অন্তর্বর্তীকালীন বাজেটে তিনটি নতুন রেল অর্থনৈতিক করিডর ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেন, তিনটি গুরুত্বপূর্ণ রেলওয়ে করিডর প্রকল্পের বাস্তবায়ন করা হবে। সেগুলি হল - শক্তি, খনিজ ও সিমেন্ট করিডর, বন্দর সংযোগ করিডর এবং হাই-ট্র্যাফিক ডেনসিটি করিডর। প্রধানমন্ত্রী গতিশক্তির আওতায় সেই প্রকল্পের বাস্তবায়ন করা হবে।

ওই তিনটি করিডরের ফলে পণ্য পরিবহণ সহজ হবে। কমবে খরচও।

হাই ট্রাফিক ডেনসিটি করিডরের ফলে যাত্রীবাহী ট্রেন চালানোর কাজ অনেক সহজ হবে। অনেক সময় লাইনে প্রচুর ট্রেনের চাপ থাকে, সেটা কমবে।

বাড়বে যাত্রীবাহী ট্রেনের গতি ও যাত্রী সুরক্ষা। অর্থমন্ত্রী জানান, হাই-ট্র্যাফিক ডেনসিটি করিডরের সঙ্গে তাল মিলিয়ে এই তিনটি অর্থনৈতিক করিডর প্রকল্পের ফলে সরকারের জিডিপি বাড়বে। কমবে পণ্য পরিবহনের খরচ। সেই সঙ্গে রেলমন্ত্রী যোগ করেছেন, ৪০ হাজার সাধারণ রেল কোচকে বন্দে ভারতে রূপান্তরিত করা হবে।