আরও পড়ুন:
আইভি আদক, হাওড়া: হাওড়ায় ধুলাগড়ের কাছে পাঁচলায় মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় নিহত কমপক্ষে তিন, আহত ১৭ জন।
আরও পড়ুন:
পাঁচলা থানার অধীনে ধলারবাঁধের কাছে মা দুর্গা হোটেল এবং রেস্তোরাঁর সামনে একটি ট্রাক যার (রেজিস্ট্রেশন নম্বর WB29C/2186) এবং "এসো মা লক্ষ্মী" নামের একটি প্রাইভেট যাত্রীবাহী জয়পুরগামী বাসের (রেজিস্ট্রেশন নম্বর WB 13/3660) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর আহতদের হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
বুধবার সন্ধ্যা ৬ টা নাগাদ ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে বাসের ডানদিকের চাকা ফেটে এঘটনা ঘটেছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।
আরও পড়ুন: