আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: মিশরে নীলনদে পড়ে গেল বাস। মৃত তিন শিশু সহ কমপক্ষে ২১. রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে ডাকাহলিয়া প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
সম্ভবত স্টিয়ারিংয়ে সমস্যার জন্যই বাসটি নিয়ন্ত্রণ হারায়। মিশরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে শনিবার মিশরের আগা শহরের কাছে নীলনদ অববাহিকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
৩৫ যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মানসুরিয়া খালে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে । আহতদের স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে। নিহতদের দেহ ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর সাময়িকভাবে জাতীয় সড়কটি বন্ধ করে দেওয়া হয়।আরও পড়ুন:
মিশরে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা। শহর বা গ্রামের রাস্তাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা ও যানবাহন চলাচল যথাযোগ্য নিয়ম পালন করা হয় না বলে দুর্ঘটনা ঘটেই থাকে।
আরও পড়ুন:
সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে দুর্ঘটনায় ৭ হাজার মানুষ মারা গেছে। গত জুলাই মাসে মধ্য মিশরে ২৫ জনের মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। এ সময় আহত হন ৩৫ জন। রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: