পুবের কলম প্রতিবেদক: গোটা দেশজুড়ে লাগু করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। এদিকে সেই আইন কার্যকর করার প্রতিবাদে এবার দেশের বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও বিশিষ্ট মহলে শুরু হয়েছে বিক্ষোভ।
আরও পড়ুন:
জামিয়া মিলিয়া ইসলামিয়া সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয় ও রাজ্যেও এনিয়ে বিক্ষোভ কর্মসূচী চলছে। এবার কলকাতার একাধিক জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ, মিছিল।
মৌলালিতে ‘নো’ এনআরসি’ মুভমেন্ট-এর তরফে বিক্ষোভ দেখানো হয়।আরও পড়ুন:
বিক্ষোভে অংশগ্রহণকারীদের দাবি, নতুন বা পুরানো কোনও সিএএ করা যাবে না। পাশাপাশি সব সিএএ আইন বাতিল করতে হবে। তাঁদের বক্তব্য, জন্মসূত্রে নাগরিকত্ব জন্মগত অধিকার।
নিজেদের শাসন বাঁচিয়ে রাখতে মানুষকে হয়রানির মধ্যে ফেলতে চাইছে বিজেপি সরকার। মানুষের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। তা হতে দেওয়া যাবে না। কলেজ স্ট্রিট ক্যাম্পাসে প্রেসিডেন্সির পড়ুয়ারা সিএএ, এনপিআর, এনআরসি’র লাগুর প্রতিবাদে বিক্ষোভ দেখান। পাশাপাশি যাদবপুরের ৮-বি বাসস্ট্যান্ডে পড়ুয়া ও বিশিষ্টরা অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, বিভেদকামী নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ দেখান। দেশের মানুষকে বে-নাগরিক করে দিয়ে নিজ ভূমে পরবাসী করার আইনের বিরোধিতা করেন বিক্ষোবকারীরা। তাঁদের বক্তব্য, ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে সাধারণ মানুষের ঐক্য ভেঙে দিয়ে ধর্মীয় হানাহানি সৃষ্টির চক্রান্ত রু'তে সম্মিলিতভাবে লড়াই করতে হবে।আরও পড়ুন:
সোমবারই দেশ জুড়ে সিএএ-২০১৯ কার্যকরা করা হয়েছে। চার বছর আগে এই আইন পাশ করা হয়েছিল। এরপর এতদিনে সেই আইনের নোটিফিকেশন জারি করা হয়। আর এই নিয়ে দেশের বিভিন্ন রাজ্য তথা পশ্চিমবঙ্গেও সিএএ-এর বিরোধিতায় বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।