পারিজাত মোল্লা: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে উঠে বিরোধী দলনেতার রাজনৈতিক সভার অনুমতি বিষয়ক মামলা।
আরও পড়ুন:
শুভেন্দু অধিকারীর সভা আটকানোর চেষ্টা করায় রাজ্যকে তুলোধনা করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, -'এটা কী হচ্ছে ? এইভাবে আটকানো যায় না ।'আগামী ২৬ অগাস্ট শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল আদালত।
আরও পড়ুন:
এদিন আদালতে শুনানি চলাকালীন বিজেপির আইনজীবী জানান, -' ১৯ অগাস্ট খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভার কথা ছিল। কিন্তু, ১৮ অগাস্ট থেকে সেখানে ১৪৪ ধারা জারি করেন মহকুমাশাসক। শুভেন্দুর সভার অনুমতি দিচ্ছে না থানাও। যার জেরে সভার দিন বদল করে ২৬ অগাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
আরও পড়ুন:
সব শুনে বিচারপতি জানান, ''এটা পুলিশ শাসিত রাজ্য নয় বা জরুরি অবস্থাও জারি হয়নি।
এভাবে ১৪৪ ধারা জারি করা যায় না। বিরোধীদের আটকাতে বাচ্চাদের মত যুদ্ধ করছেন কেন? অশান্তির কথা যদি বলেন, যাদবপুরে কি ১৪৪ ধারা জারি করেছেন?'' রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি।এরপরে তিনি জানান, কোনও কারণ না দেখিয়ে সভার আগের দিন ১৪৪ ধারা জারি করলে সন্দেহ হওয়া স্বাভাবিক। যে যে ঘটনার প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা যায়, তার কোনওটাই খেজুরির ক্ষেত্রে ঘটেনি বলে মন্তব্য করেন বিচারপতির। এরপরেই তিনি বলেন, ''ভাঙড়েও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। খেজুরি তো ভাঙড় নয়।'' কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, -' ওইদিন দুপুর ২ টো থেকে বিকেল ৬ টা পর্যন্ত সভা করা যাবে। তবে সভায় কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার'। আগামী ২৬ আগস্ট খেজুড়িতে সভা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।