পারিজাত মোল্লা: শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ধাক্কা খেল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। শারীরিক অসুস্থতা নিয়ে এখনও এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
আরও পড়ুন:
তিনি এসএসকেএম হাসপাতালের যে কেবিনে ভর্তি রয়েছেন, সেখানে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। এবার সেই নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট এর সিঙ্গেল বেঞ্চ।
আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন এই নির্দেশ দিয়েছেন।
তবে জ্যোতিপ্রিয় মল্লিকের ওই কেবিনে বাইরের কেউ না ঢুকতে পারেন, তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দিয়েছে আদালত। এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয়র উপর নজরদারি ও প্রহরার দায়িত্বে থাকবেন সিআরপিএফ জওয়ানরা। তাঁরা একটি রেজিস্টার খাতা রাখবেন। বাইরের কেউ যাতে ঢুকতে না পারে কেবিনে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সিআরপিএফ-এর হাতে এদিন ক্ষমতা দিল আদালত।আরও পড়ুন:
উল্লেখ্য, এদিন ইডির তরফে আইনজীবী ফের একবার আদালতে এসএসকেএম হাসপাতালের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে।
ইডির আইনজীবীর দাবি, “জ্যোতিপ্রিয় অসুস্থ, কিন্তু শয্যাশায়ী নন। তিনি এমন অবস্থায় নেই যে তিনি কারুর সঙ্গে কমিউনিকেট করতে পারবেন না ।আরও পড়ুন:
শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও জানিয়েছেন, -'হাসপাতালে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে যোগাযোগ রাখবেন ইডির দু’জন তদন্তকারী অফিসার। ইডির অফিসারদের নির্দেশ অনুযায়ীই জওয়ানরা সিদ্ধান্ত নেবেন জ্যোতিপ্রিয়র ওই কেবিনে কাউকে ঢুকতে দেওয়া হবে কি না?'এদিন কেবিনে সিসিটিভি ক্যামেরা বসানোর বিষয়ে নিম্ন আদালতের নির্দেশ হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এরফলে ইডির তরফে আর্জি জানানো হয়, যাতে কেবিনের বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো যায়। তবে আদালত জানিয়ে দিয়েছে, কেবিনের বাইরের কমন প্যাসেজে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেখানকার ফুটেজ তদন্তকারী অফিসারদের সঙ্গে শেয়ার করতে হবে কর্তৃপক্ষ কে ।