পুবের কলম, ওয়েবডেস্ক: সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক পাকিস্তানি নাগরিকদের উদ্ধার করল ভারতীয় নৌসেনা। ২৩ জন পাক নাগরিককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আরব সাগরে হাইজ্যাক করা হয় এক ইরানি ভেসেল বলে খবর পেয়েছিল ভারতীয় নৌসেনা। মাছ ধরার ওই ভেসেলটি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিল।

ওই ভেসেলটিতে ছিলেন ২৩ জন পাকিস্তানি নাগরিক। তাদের উদ্ধারে আসরে নামে ভারতীয় নৌসেনা। এক বিবৃতি দিয়ে নৌ সেনার তরফে জানানো হয়েছে, ২টি জাহাজ নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়। হাইজ্যাক হওয়া ইরানি ভেসেল ঘিরে ফেলা হয়।
১২ ঘণ্টা লড়াইয়ের পর জলদস্যুদের কবল থেকে উদ্ধার করা হয় ইরানি ভেসেলটিকে। পাশাপাশি ২৩ জন পাকিস্তানিকেও উদ্ধরা করা হয়। বিবৃতিতে আরও জানা গিয়েছে, এই ঘটনায় নয় জলদস্যুকেও গ্রেফতার করেছে ভারতীয় নৌসেনা।

 

এদিকে, জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে মুখে হাঁসি ফুটেছে পাকিস্তানিদের। ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। এমনকি তাঁদের গলায় শোনা গিয়েছে 'ইন্ডিয়া জিন্দাবাদ' স্লোগান।