পুবের কলম, ওয়েবডেস্ক: বগটুই কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। হাইকোর্টের নির্দেশের পরেই জোরকদমে তদন্তে চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই একাধিকবার রামপুরহাট থানার এসআই, এএসআইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে এসডিপিওকে। কথা বলা হয়েছে মিহিলাল শেখের সঙ্গেও।

এবার বগটুই গ্রামে ভাদু শেখের খুনের দিন সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করল সিবিআই। খবর অনুযায়ী, হেলমেট পরে সেই অভিশপ্ত রাতের দিন যারা এসেছিল তারাই বোমা ছোঁড়ে। মোট ৪ জন এসেছিল বলে খবর। সিবিআই সূত্রে খবর,  ঘটনার রাতে ৮টা বেজে ২৮ মিনিট নাগাদ ঘটনাস্থলে ২টি বাইকে ৪ জন আসে।

তাদের দুজনের মাথায় ছিল হেলমেট। ঘটনার রাতে আগুন দেওয়া হয় ফটিক শেখের বাড়িতে। আর তার কাছেই লালন শেখের বাড়ির সিসিটিভি ক্যামেরার মুখ ছিল ফটিকের বাড়ির দিকেই। সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখবে সিবিআই।

লালন শেখের বাড়ি সিল করল সিবিআই। তবে লালনের বাড়িতে মিলল না। মেলেনি হার্ড ডিস্ক।  সিবিআই সূত্রে খবর, প্রমাণ নষ্ট করতেই হার্ড ডিস্ক নষ্ট করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

বগটুই ঘটনা থেকেই প্রথম থেকেই সোচ্চার রাজ্য সরকার।

গ্রামে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের আর্থিক সাহায্যের পাশাপাশি তাদের সুরক্ষারও আশ্বাস দেন। এর পরেই গ্রাম ছাড়ারা ফিরতে শুরু করে আশ্রয়স্থল থেকে। স্বয়ং মুখ্যমন্ত্রী গ্রামে পুলিশ পিকেট বসানো কথা বলেন। এর পর থেকেই গ্রামে অস্থায়ী পুলিশের ক্যাম্প গড়ে ওঠে।

ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারেরও নির্দেশ তিনি। এর পরেই তারাপীঠের একটি হোটেল থেকে আনারুলকে গ্রেফতার করা হয়। যদিও আনারুলের দাবি, তিনি নির্দোষ। তাকে বলির বখরা করা হচ্ছে।

কিন্তু ধৃতদের মধ্যে একজনের আত্মীয়ার অভিযোগ, ঘটনার দিন বাড়িতে যখন আগুন জ্বলছিল তখন গ্রামে পুলিশ ঢুকতে দেয়নি সেই আনারুলই।

বগটুইয়ের পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় গ্রেফতার আরও ২। বুধবার গভীর রাতে ভাসান শেখ ও শেখ শফিক নামে ওই দুজনকে গ্রেফতার করেন তদন্তকারী। গতকালই  ভাদু খুনে তিনজনকে গ্রেফতার করা হয়।  তদের নাম শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ। এরা এতদিন ধরে পলাতক ছিল। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। এর আগে গ্রেফতার  হয়েছিল হানিফ। সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল লোকেশন ট্র্যা ক করে তিনজনকে গ্রেফতার করা করেছিল  পুলিশ। অন্যদিকে বুধবারই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে জে পি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করেছে বিজেপির পাঁচ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল।