মোল্লা জসিমউদ্দিন: সম্প্রতি ব্যাঙ্কশাল আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির চার্জশিটে বিস্ফোরক কেন্দ্রীয় গোয়েন্দারা। শুধু টাকা নিয়ে চাকরি দেওয়া নয়, অনেক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়েও চাকরি দেওয়া হয়নি। ওইসব চাকরিপ্রার্থীদের ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল। চার্জশিটে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর বিরুদ্ধে এহেন বিস্ফোরক অভিযোগ করল সিবিআই। সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছে, ‘মানিক ভট্টাচার্যর হয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন বিভাস অধিকারী’।
কোটি কোটি টাকা তোলার অভিযোগ করা হয়েছে। সম্প্রতি ব্যাঙ্কশাল আদালতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে উল্লেখ করা হয়েছে, চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলার জন্য রাজ্যজুড়ে ছড়িয়ে ছিল বিভাসের এজেন্ট। সেই এজেন্টরাই বিভাসের হয়ে টাকা তুলতেন। বিভাসের হাত হয়ে সেই টাকা যেত মানিক ভট্টাচার্যের কাছে। চার্জশিটে নাম রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তীর। চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, মানিক ভট্টাচার্যের নির্দেশ মতো কাজ করতেন রত্না। মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। বিভাস বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি। মানিক পর্ষদের সভাপতি থাকাকালীন পর্ষদের সচিব ছিলেন রত্না। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে এই তিনজন প্রত্যক্ষ জড়িত বলে সিবিআইয়ের অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারও করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। আবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-সিবিআইয়ের ডাকে বেশ কয়েকবার হাজিরা দিয়েছেন বিভাস। উত্তর প্রদেশের নয়ডায় ভুয়ো থানা খুলে সম্প্রতি গ্রেফতার হয়েছেন তিনি। তারপর তাঁর একের পর এক ‘কীর্তি’ সামনে আসে। এবার সিবিআই চার্জশিটে উল্লেখ করল, বিভাস-মানিক যেমন টাকা নিয়ে চাকরি দিয়েছে। তেমনই টাকা নিয়েও অনেক চাকরিপ্রার্থীকে চাকরি দেয়নি। ওইসব চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জনের জন্য ভুয়ো ইন্টারভিউয়েরও ব্যবস্থা করেছিলেন। এই ধরনের চাঞ্চল্যকর তথ্য দাখিল চার্জশিটে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় চার্জশিট দিল সিবিআই
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৫, ১৫:৪১
আরও খবর
বগটুই: শীঘ্রই চার্জশিট পেশ করবে সিবিআই
বগটুই কাণ্ডঃ খুন, খুনের চেষ্টা সহ ১০ গুরুতর ধারায় এফআইআর রুজু করল সিবিআই
নাজিমুদ্দিন হত্যাকাণ্ড ৮৪ দিনের মাথায় চার্জশিট পেশ কৃষ্ণনগর জিআরপি-র
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
এমবিবিএসে আসন সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর, নবান্নে কৃতী নিট পরীক্ষার্থীদের সংবর্ধনা
এমবিবিএসে আসন সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর, নবান্নে কৃতী নিট পরীক্ষার্থীদের সংবর্ধনা
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
শনিবার থেকে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা, জানুন স্ব-শুমারি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য
শনিবার থেকে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা, জানুন স্ব-শুমারি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র