পুবের কলম,ওয়েবডেস্ক: পৃথিবীর সঙ্গে সব সম্পর্ক বিছিন্ন করে চাঁদের ‘মায়াবৃত্তে’ চন্দ্রযান ৩।  অপেক্ষার আর কয়েকদিন মাত্র। তারপরেই চাঁদের দেশে ভূপৃষ্ঠ হবে সে।   সোমবার গভীর রাতে নীল গ্রহের কক্ষপথে প্রদক্ষিণ সেরে সফলভাবে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে এই চন্দ্রযান ৩।
এখনও পর্যন্ত পরিকল্পনা   অনুযায়ী সাফল্যের সঙ্গেই পৃথিবীর কক্ষপথ ত্যাগ করেছে সে। এবারের  যাত্রা পথটিই সবচেয়ে কঠিন। ৩.৮ লক্ষ কিলোমিটার পথে কীভাবে এগোবে চন্দ্রযান-৩ তার প্রতিটি মুহূর্তের উপর নজর রয়েছে ইসরোর বিজ্ঞানীদের। অতন্ত্র প্রহরীর মতো চন্দ্রযান-৩-র গতিবিধির উপরে নজরদারি চালিয়ে রেখেছেন তাঁরা।

https://twitter.com/isro/status/1686089881875775488?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1686089881875775488%7Ctwgr%5E4696f82f664a8906eb5f5d8c99a46af68950c73f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fscience%2Fstory%2Fchandrayaan-3-leaves-earth-isro-sends-spacecraft-on-way-to-moon-2414455-2023-08-01