পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রতি বছর ৯ যিলহজ পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা দীর্ঘ দিনের রীতি। তবে, এ বছর ঘটেছে তার ব্যতিক্রম। মক্কার মসজিদে আল হারাম ও মদিনার মসজিদে নববীর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার কাবার গিলাফ বদল করা হয়েছে।
ঈদ-উল-আযহার আগে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন কাবার গিলাফ পরিবর্তন করার রীতি ছিল।
আরও পড়ুন:
এ বছর সেই রীতি ভেঙে ইসলামি নববর্ষ ১৪৪৪ হিজরি সনের প্রথম মাস মুহররমের প্রথম দিন কাবার গিলাফ বদল হল। পবিত্র কাবার গিলাফ তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় ৮৫০ কেজি কাঁচা রেশম, ১২০ কেজি স্বর্ণের তার এবং ১০০ কেজি রূপার তার। বাদশাহ আবদুল আজিজ কমপ্লেক্সে এই গিলাফ তৈরির কাজে কর্মরত ছিলেন প্রায় ২০০ জন পেশাদার কর্মী ও প্রশাসক। তাদের প্রত্যেকেই এ বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ।