পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী শনিবার পহেলা মহররম (৩০ জুলাই) পবিত্র কাবা শরিফের গিলাফ বদল হবে। হিজরি বছরের শুরুর দিন গিলাফ বদলের সিদ্ধান্ত নিয়েছেন দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি। কাবা শরিফের গিলাফ হচ্ছে একটি বস্ত্রখণ্ড। কালো রেশমি এই বস্ত্রখণ্ড দিয়ে কাবাকে ঢেকে রাখা হয়। আরবি ভাষায় এটাকে বলা হয় কিসওয়া।
প্রতি বছর ৯ যিলহজ অর্থাৎ পবিত্র হজের মধ্যেই আরাফাতের খুতবার দিন কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়ে থাকে। তবে এবার দীর্ঘদিনের সেই রেওয়াজে পরিবর্তন আনল সউদি সরকার। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পবিত্র কাবায় নতুন গিলাফ পরানো হবে হিজরি বছরের প্রথমদিন বা পহেলা মহররম। এতে অংশ নেবেন ১৬৬ জন কারিগর। প্রেসিডেন্সির শেখ আবদুল রহমান আল-সুদাইস জানিয়েছেন, নতুন গিলাফ প্রস্তুত হয়ে গেছে। গিলাফটি ১৪ মিটার দৈর্ঘ্য ও ৯৫ সেন্টিমিটার প্রস্থের ৪১ খণ্ড রেশমি কাপড় জোড়া দিয়ে তৈরি করা হয়। চার কোনে সুরা ইখলাস স্বর্ণের সুতোয় বৃত্তাকারে খচিত থাকে। রেশমি কাপড়টির নিচে মোটা সাধারণ কাপড়ের লাইনিং থাকে। একটি গিলাফে ব্যবহৃত রেশমি কাপড়ের ওজন ৬৭০ কিলোগ্রাম এবং এতে ১২০ কেজি স্বর্ণের সুতা এবং ১০০ কেজি রুপার সুতা ব্যবহার করা হয়। বর্তমানে গিলাফ তৈরিতে খরচ হয় ১ কোটি ৭০ লক্ষ সউদি রিয়াল।পবিত্র কাবার গিলাফ বদল হবে শনিবার
ইমামা খাতুন
প্রকাশিত:
২৬ জুলাই ২০২২, ১৪:৪৮
আরও খবর
শহীদ আবদুল হামিদের নামাঙ্কিত স্কুলের নাম বদল
Breaking: শনিবার ১৭তম ভারতীয় সমবায় কংগ্রেসে ভাষণ দেবেন মোদি
শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা
নির্বাচনী সফরে শনিবার কর্নাটকে যাচ্ছেন মোদি
ঈদ মিলন ও ঈদসংখ্যা: আলিয়ায় পুবের কলম-এর অনুষ্ঠান শনিবার, সরাসরি সম্প্রচারিত হবে ফেসবুক ও ইউটিউবে
ঈদ মিলন ও ঈদসংখ্যা: আলিয়ায় পুবের কলম-এর অনুষ্ঠান শনিবার, সরাসরি সম্প্রচারিত হবে ফেসবুক ও ইউটিউবে
রাতারাতি বদলে গেল টুইটারে লোগো, ১৭ বছরের সম্পর্ক শেষ!
রাতারাতি বদলে গেল টুইটারে লোগো, ১৭ বছরের সম্পর্ক শেষ!
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও