পুবের কলম ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের রায়পুরে ভেঙে পড়ল বেসরকারি গোদাবরী ইস্পাত লিমিটেড কারখানার একটি কাঠামো। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ শ্রমিকের, আহত আরও ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। এখনও অনেকে ভেঙে পড়া অংশের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা।
আরও পড়ুন:
শুক্রবার বিকেল ৫টা নাগাদ শিলতারা এলাকার কারখানায় এই দুর্ঘটনা ঘটে। কাঠামো ভেঙে পড়তেই আতঙ্কে চিৎকার শুরু করেন শ্রমিকরা।
স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান, পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল আটকে পড়া শ্রমিকদের বের করার চেষ্টা চালাচ্ছে।আরও পড়ুন:
জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। রায়পুর জেলা প্রশাসন জানিয়েছে, শিল্প কারখানার সুরক্ষা বিধি মেনে চলা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে মুঙ্গেলিতেও একটি ইস্পাত কারখানার চিমনি ভেঙে পড়ে বহু শ্রমিক হতাহতের শিকার হয়েছিলেন।