পুবের কলম প্রতিবেদক: বুধবার বিকেলে রাজভবনে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে ৫টা নাগাদ রাজভবনে প্রবেশ করেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, একাধিক বিষয়ে আলোচনা হয়েছে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর। আগামী ফেব্রুয়ারি মাসে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। এরপর রাজ্যেও হবে বাজেট অধিবেশন।
তার আগেই রাজ্যপালের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হতে পারে মমতার।আরও পড়ুন:
মাথায় চোট নিয়ে রাজভবনে মমতা, বেরিয়ে বললেন 'ভালই বৈঠক হয়েছে'।কী কারণে তিনি রাজভবনে গিয়েছেন তা জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রী রাজভবন থেকে বেরিয়ে এসে বলেন, ‘রাজ্যপালের সঙ্গে ভালই বৈঠক হয়েছে। সৌজন্যমূলক ভাবে হয়েছে। আগামী ২৬ জানুয়ারি রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়া খবর শুনে রাজ্যপালকে তাঁকে ফোন করেন। তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চান। পরে মমতা কলকাতায় ফিরে সরাসরি রাজভবনে চলে যান। বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাতে বৈরিতার মধ্যে থাকা কোনও বিষয় নিয়ে যে আলোচনা হয়নি তা স্পষ্ট।
আরও পড়ুন:
এদিন মুখ্যমন্ত্রী রাজভবনের গেটে দাঁড়িয়ে নিজের দুর্ঘটনা সম্পর্কেও জানান। চোখেমুখে একরাশ আতঙ্ক নিয়ে তিনি জানান, যে গাড়ির কারণে তাঁরা দুর্ঘটনার মুখে পড়েছেন।
সেই গাড়িটা ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে আসছিল। একটু এদিক-ওদিক হলেই ভয়ংকর পরিস্থিতি তৈরি হত। তাঁর চালকের বুদ্ধিমত্তায় বড়সড় ফাঁড়া কেটে গিয়েছে বলে জানান মমতা।আরও পড়ুন:
রীতিমতো আতঙ্কের সঙ্গে তিনি বলেন, 'মরেই যেতাম'। সেইসঙ্গে তিনি জানান যে দুর্ঘটনার জেরে তাঁর মাথা টনটন করছে। পুরো মাথায় যন্ত্রণা হচ্ছে। গা বমি-বমি করছে বলেও জানান মমতা।