আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার দেরাদুনের ম্যাক্স হাসপাতালে জখম ক্রিকেটার ঋষভ পন্থকে দেখতে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রসঙ্গত, তারকা ক্রিকেটার ঋষভ পন্থ রুরকির কাছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:
সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি হাসপাতালের ডাক্তারদের কাছ থেকে এই উইকেটরক্ষক ব্যাটারের সম্পর্কে খোঁজখবর নেন।
হাসপাতালের ডাঃ সুশীল নগর বলেন, পন্থকে ভর্তি করা হয়েছিল, তখন তিনি গুরুতর আহত অবস্থায় ছিলেন। কিন্তু দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তার এক্স-রেও করা হয়েছিল, হাড়ের কোনও আঘাত ছিল না। তার ডান হাঁটুতে একটি লিগামেন্টের চোট রয়েছে।আরও পড়ুন: