পুবের কলম প্রতিবেদক: মোহনবাগানকে সম্বর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইএসএল জয়ী মোহনবাগানকে সম্বর্ধনা দিলেন তিনি। সেই অনুষ্ঠান মঞ্চে মূল আকর্ষণ ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ রায়, টুটু বসুরা।

Breaking: মোহনবাগানকে সম্বর্ধনা মুখ্যমন্ত্রীর, ক্লাবকে রাজ্য সরকারের তরফে ৫০ লক্ষ টাকা অনুদান

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ভারত সেরা-বাগান টিম মোহনবাগান। আমার কাছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুই সমান।

ইতিহাসে নাম লেখা থাকবে মোহনবাগানের নাম। রাজ্য সরকারের পক্ষ থেকে মোহনবাগান ক্লাবকে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়। আমি চাই মোহনবাগান আরও এগিয়ে যাক। মোহনবাগান একদিন বিশ্বসেরা হবে।

Breaking: মোহনবাগানকে সম্বর্ধনা মুখ্যমন্ত্রীর, ক্লাবকে রাজ্য সরকারের তরফে ৫০ লক্ষ টাকা অনুদান

মুখ্যমন্ত্রী এদিন উচ্ছ্বাসের সঙ্গে বলেন, আমাদের পরিবারও ফুটবল প্রেমী। আমার বাবা-ভাই সবাই ফুটবলের ভক্ত।

আমি কোনদলের ভক্ত সেটা বলব না। তবে আমি যখন ছোট তখন, মোহনবাগানের খেলা হলে আমার কালীঘাটে পুজো দিতেন। আমার ভাই এতটাই ফুটবল ভক্ত, যে বাড়িতে সময় দিত না। সারাদিনই খেলা পাগল। এমনকী আমার ভাইয়ের স্ত্রী,আমাকে বলেছিল সে আমার ভাইকে ডিভোর্স দিয়ে দেবে।

Breaking: মোহনবাগানকে সম্বর্ধনা মুখ্যমন্ত্রীর, ক্লাবকে রাজ্য সরকারের তরফে ৫০ লক্ষ টাকা অনুদান

মুখ্যমন্ত্রী এদিন বলেন, স্বপ্ন দেখতে হবে।

আমার বিশ্বাস মোহনবাগানও একদিন ব্রাজিলের সঙ্গে খেলবে। আমি চাই একদিন মোহনবাগান বিশ্বসেরা টিম হোক। বিশ্বকাপ নিয়ে আসবে। বাংলা আজ ভারত সেরা, আমরা গর্বিত।

এটিকে মোহনবাগান সংযুক্তিকরণ এখন শেষ। মুখ্যমন্ত্রী বললেন,'এটিকে বলে আবার কি আছে । মোহনবাগান নামের আগে এটিকে আর মানায় না। আমি মনে করি যে দল জিতেছে সেটা মোহনবাগান সুপার জায়েন্টস।'