সানাইয়ে সুর দিঘা জুড়ে, উদ্বোধনের আগে জগন্নাথ মন্দিরে চলছে যজ্ঞ
পুবের কলম ওয়েবডেস্ক: দিঘার মেগা ইভেন্টে সফল হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। দিঘার জগন্নাথধামের উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজই দিঘায় পৌঁছে যাচ্ছেন। উদ্বোধন নিয়ে ভক্ত, পর্যটক থেকে সাধারণ মানুষ সবাই প্রবল উত্তেজিত। চারিদিকে সাজো সাজো রব। জগন্নাথদেবকে স্বাগত জানাতে পুণ্যক্ষেত্রে দফায় দফায় চলছে হোমযজ্ঞ। কাঁসরঘণ্টা, উলুধ্বনিতে মাতোয়ারা হয়ে উঠছে মন্দিরচত্বর।
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)জগন্নাথধাম নিয়ে আবেগের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। অক্ষয় তৃতীয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন পুণ্যক্ষেত্রের জল দিয়ে শুরু হবে মহাযজ্ঞ। তাতে ইসকন এবং পুরীর প্রতিনিধিরা অংশ নেবেন। থাকবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মহাযজ্ঞের জন্য পেঁড়া, খাজা, গজা, রসগোল্লা ইত্যাদি মিষ্টি তৈরি হবে। পুরীর দ্বৈতাপতি জানান, মঙ্গল মন্ত্রযজ্ঞ চলছে সকাল থেকে।"নাথ, তুমি এসো ধীরে সুখ-দুখ-হাসি-নয়ননীরে, লহো আমার জীবন ঘিরে-- সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো॥"
As we approach the inauguration of the Jagannath Temple in Digha, the sacred rituals are being performed with reverence. The arrival of Lord Jagannath in Bengal is a moment… pic.twitter.com/5Hxmjdsb9D — Mamata Banerjee (@MamataOfficial) April 26, 2025আরও পড়ুন:
[caption id="attachment_136613" align="aligncenter" width="667"]জয় জগন্নাথধাম🙏 pic.twitter.com/uzDky6oZWF
— Mamata Banerjee (@MamataOfficial) April 25, 2025আরও পড়ুন:
মন্দির উদ্বোধনের আগে এ ভাবেই চন্দননগরের আলোকশিল্পীরা সাজিয়েছেন দিঘাকে[/caption]
আরও পড়ুন: Pahalgam Terror attack: পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের