পুবের কলম প্রতিবেদকঃ ফের জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের তিন জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই তিন জেলার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, সোমবার বিকেলে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
রাতে দুর্গাপুরেই থাকবেন তিনি। মঙ্গলবার দুর্গাপুর থেকে হেলিকপ্টারে করে পুরুলিয়া পৌঁছবেন । পুরুলিয়া জেলায় প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানা গিয়েছে।আরও পড়ুন:
লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর জেলা সফর বেশ তাৎপর্যপূর্ণ।
কেননা জঙ্গলমহলের এই তিন জেলার চারটি লোকসভা আসনই বর্তমানে বিজেপির দখলে রয়েছে।আরও পড়ুন:
তাই এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ যে এই চারটি আসন তাতে কোনও সন্দেহ নেই। দলনেত্রী ইতিমধ্যে ৪২ এ ৪২ আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন। ফলে রাজ্য রাজনীতি বেশ জমে উঠেছে।