পারিজাত মোল্লা: শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে উঠেছিল সিআইডি বিষয়ক এক মামলা।
আরও পড়ুন:
এদিন রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির তরফে জানানো হয় -'কুণাল ও নন্দিনী গুপ্তকে গ্রেফতার করা হয়নি। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে'। গত বৃহস্পতিবার সাইবার অপরাধের মামলায় অভিযুক্ত কুণাল গুপ্ত ও নন্দিনী গুপ্তকে হাইকোর্ট চত্বর থেকে সিআইডি গ্রেফতার করায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি এজলাসে জানিয়েছিলেন -' আদালতের নির্দেশে তাঁরা হলফনামা জমা দিতে এসেছিলেন।
সেখানে কোনও এজেন্সি তাদের গ্রেফতার করে কী করে? এসব বন্ধ করা দরকার তা না হয়ে ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। আমি এ ব্যাপারে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলব'।আরও পড়ুন:
বিচারপতির নির্দেশ অনুযায়ী সরকারি আইনজীবী সিআইডির কর্তা, তদন্তকারি অফিসার এবং দুই অভিযুক্তকে নিয়ে এজলাসে হাজির হন এদিন। তখনও আদালতে তোপের মুখে পড়তে হয় সিআইডিকে।
বিচারপতি বলেন, এদের নিয়ে যা খুশি করুন, আমি যা নির্দেশ দেওয়ার দেব'।,আরও পড়ুন:
আদালত সূত্রে প্রকাশ, ১১৭ কোটি টাকা প্রতারণার মামলায় কুণাল ও নন্দিনী অভিযুক্ত। সিআইডি বিষয়টির তদন্ত করছে,তদন্ত চালাচ্ছে ইডিও। কলকাতা হাইকোর্টে ওই মামলা সূত্রে অভিযুক্তরা গত বৃহস্পতিবার হলফনামা দাখিল করতে এসেছিলেন। তখনই আদালত চত্বর থেকে তাঁদের গ্রেফতার করে সিআইডি। এরপর মামলাকারীর আইনজীবী দ্বারা আদালত অবগত হলে সিআইডি কে এহেন অতিসক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ হন বিচারপতি। শুক্রবার সমস্ত বিতর্ক এড়াতে সিআইডি আদালত কে জানালো - 'তারা অভিযুক্তদের গ্রেফতার করেনি'।