দেবশ্রী মজুমদার,রামপুরহাট: লালন মৃত্যু মামলায় লালন সেখের ঘরে সিল খোলার পর সেই সঙ্ক্রান্ত  রিপোর্ট রামপুরহাট আদালতে জমা দিল সি আইডি। সেই রিপোর্টে লালন সেখের ঘরে জিনিস পত্রের তালিকা, তার ভিডিও রেকর্ডিংয়ের একটি চিপ আদালতে জমা দেওয়া হয়। সেই তালিকায় সি আই ডি আধিকারিক ছাড়াও, সিবিআই  আধিকারিক সহ একজন ম‍্যাজিস্ট্রেটের সই আছে বলে জানা গেছে।

এছাড়াও অগ্নিকাণ্ডের জেরে বগটুই গ্রামে দশজনের মৃত‍্যুর ঘটনায় আনারুল সেখ সহ তেইশ জন অভিযুক্তকে তোলা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করেছে।