পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টে বীরভূমের নিহত লালন সেখ বিষয়ক মামলা। বগটুই-কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু রহস্যের তদন্তে আরও সময় চাইল সিট ।এদিন আদালতে সিআইডির বিশেষ তদন্তকারী দলের তরফে জানানো হয়, তদন্ত শেষ করতে তাদের আরও এক মাস সময় লাগবে। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সিআইডির ডিআইজিকে ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন।কিন্তু সেই তদন্তে তখন খুশি হয়নি আদালত। হাইকোর্ট তদন্তের জন্য সিট গঠন করে দেয়।
এদিন আরও সময় চেয়েছে। আগামী ১ ডিসেম্বর সিটকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । এদিন সিট এ পর্যন্ত তদন্তে অগ্রগতির রিপোর্ট মুখ বন্ধ খামে আদালতে জমা দেয়।সিআইডির অভিযোগ,-' সিবিআই এই তদন্তের ব্যাপারে তাদের সহযোগিতা করছে না'। রাজ্য গোয়েন্দা সংস্থার দাবি, -'আদালত যেন সিবিআই অফিসারদের তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়'। আদালত জানিয়েছে , -'সিবিআই সহযোগিতা করছে না, সিআইডির রিপোর্টে এমন কোনও অভিযোগের উল্লেখ নেই'। উল্লেখ্য, বগটুই-কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখকে গত বছরের ৪ ডিসেম্বর ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করা হয়। তারপর আদালতে তোলা হলে তাকে ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। সিবিআই হেফাজতে থাকাকালীনই রহস্যজনকভাবে মৃত্যু হয় লালনের। গত ১২ ডিসেম্বর রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচালয়ে লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। লালনের পরিবারের অভিযোগ , -' হেফাজতে থাকাকালীন সিবিআই অফিসারদের অত্যাচারেই তাঁর মৃত্যু হয়'। লালনের স্ত্রী রেশমা বিবি সেই সময় দাবি করেন, সিবিআই তাঁর স্বামীকে খুন করেছে। সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। রেশমা সাত সিবিআই অফিসারের নাম করে আদালতের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতেই আদালত সিআইডি তদন্তের নির্দেশ দেয়। লালনের স্ত্রীর অভিযোগ ,-' সিবিআই অফিসাররা মামলা মিটিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ টাকা দাবি করেছিলেন। এমনকী বাড়ি থেকে হার্ড ডিস্কও চাওয়া হয়েছিল'। যদিও লালন শেখের স্ত্রীর যাবতীয় অভিযোগ অস্বীকার করে সিবিআই। তাদের দাবি ছিল, লালন আত্মহত্যাই করেছে।আগামী ১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯
আরও খবর
টাটাদের ফেরাতেই হবে, শিল্পমন্ত্রী হয়েই বড় বার্তা দিলেন তাপস রায়ের
জমি বিবাদের জেরে ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন দাদা
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
“জনরোষ নয়, বিজেপির পরিকল্পিত বাদরামো”, উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
“জনরোষ নয়, বিজেপির পরিকল্পিত বাদরামো”, উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
রানাঘাট মৈত্রীর 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল' স্মরণ সন্ধ্যা অনুষ্ঠান
রানাঘাট মৈত্রীর 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল' স্মরণ সন্ধ্যা অনুষ্ঠান
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ অপসারণ, নতুন নাম ঘোষণা
দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ অপসারণ, নতুন নাম ঘোষণা
'আর জি করে কী হয়েছিল, সত্যি জানলে সিবিআইকে বলুন’, বিদ্রোহী সাংসদদের চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
'আর জি করে কী হয়েছিল, সত্যি জানলে সিবিআইকে বলুন’, বিদ্রোহী সাংসদদের চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের