পুবের কলম, ওয়েবডেস্ক: ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত 'কলেজ রোম্যান্স' নামক ওয়েবসিরিজকে অশ্লীল আখ্যা দিয়ে এফআইআর দায়ের করার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। গত ৬ মার্চ, সোমবার এই সিরিজের নির্মাতা ও প্রধান অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে আদালত এই ওয়েবসিরিজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলে, এই সিরিজে ব্যবহৃত ভাষা অতি কদর্য, নোংরা ও অশ্লীল।
আরও পড়ুন:
বিচারপতি স্বরানা কান্ত শর্মার সিঙ্গেল বেঞ্চ ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে মামলায় আগের আদেশ বহাল রেখেছে।
অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট দিল্লি পুলিশে সিরিজের পরিচালক সিমরপ্রীত সিং এবং অভিনেতা অপূর্ব অরোরার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন।আরও পড়ুন:
বিচারপতি শর্মা তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, সিরিজে ব্যবহৃত ভাষা তরুণদের মস্তিষ্ককে বিকৃত ও কলুষিত করবে। সিরিজে ব্যবহৃত ভাষা এতটাই কদর্য যে, সেটি সকলের সামনে না শুনে নিজের চেম্বারে শুনতে বাধ্য হয়েছেন হেড ফোনের মাধ্যমে। এই ধরনের সিরিজ সকলের মধ্যে বসে পরিবারের সঙ্গে দেখা যায় না।
বিচারপতি শর্মা জানান, আদালত দীর্ঘ পর্যবেক্ষণ করে দেখেছে দেশের সাধারণ মানুষ থেকে যুবকরা স্বচ্ছন্দে এই ভাষায় কথা বলতে অভ্যস্থ নয়। এই সিরিজের পরিচালক সিমরপ্রীত সিং, ও প্রধান অভিনেতা অপূর্ব অরোরার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় (বৈদ্যুতিন মাধ্যমের সাহায্যে অশ্লীল কোনও উপাদান প্রকাশ করা), ৬৭এ ধারা অনুযায়ী(যৌনতা সম্পর্কিত সামগ্রী প্রকাশ, ও প্রচারের জন্য শাস্তি) এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন:
বিচারপতি আরও জানিয়েছেন, এই ধরনের ভাষা যদি জনসমক্ষে প্রচারিত হয়, তাহলে সমাজে এর বিরূপ প্রভাব পড়বে যা জনস্বার্থের পরিপন্থী।
আরও পড়ুন:
আদালত তীব্র ধিক্কার জানিয়ে বলে, আজ যে ভাষাটিকে সাধারণ কলেজ সংস্কৃতি বলে চালানো হচ্ছে, স্কুলপড়ুয়ারাও এটি আত্মস্থ করে নেবে। কারণ নয়া প্রজন্ম পুরনো প্রজন্মের কাছ থেকে শিখবেই। এটি খুব দুঃখজনক ঘটনা যে, বর্তমানে এই ধরনের অশ্লীল ভাষায় কথাবার্তা রাস্তা, স্কুল, ঘরে মানুষ বলতে শুরু করেছে, আর এটাই এখন নয়া সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে।
আরও পড়ুন: