পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী। দলের সমস্ত পদ থেকেই ইস্তফা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই দলের সর্বভারতী সভাপতি ও প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে নিজের পদত্যাগদ পত্র পাঠিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা। উল্লেখ্য, সম্প্রতি একাধিক ইস্যু নিয়ে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছিলেন কৌস্তভ। সন্দেশখালি কাণ্ডে দলের নীরবতা নিয়ে একপ্রকার ক্ষুদ্ধ তিনি।
My resignation from @INCIndia @INCWestBengal pic.twitter.com/nOUcKeonir
— Koustav Bagchi (@koustavcp) February 28, 2024
আরও পড়ুন:
কৌস্তভের বক্তব্য, সর্বভারতীয় কংগ্রেস রাজ্যে তৃণমূলকেই গুরুত্ব দেয়। তাদের কাছে প্রদেশ কংগ্রেসের কোনও অস্তিত্বই নেই। "একমাত্র শুভেন্দু অধিকারীই পারেন বাংলা থেকে তৃণমূল সরকারকে হঠাতে”, ইস্তফাপত্র পাঠানোর পরই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন কংগ্রেস নেতা। তবে কি বিজেপি যোগ দিচ্ছেন কৌস্তভ! এপ্রসঙ্গে কৌস্তভ বলেন, "দু-একদিন অপেক্ষা করুন। পুরোটা পরিষ্কার হয়ে যাবে।"