পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কেরালায় বাম দুর্গে বড়সড় ধসের ইঙ্গিত। সোমবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনায় প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ (LDF)-কে পিছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে গিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) জোট।
আরও পড়ুন:
নির্বাচন কমিশন (ECI)-এর দুপুর ১:১১-র পরিসংখ্যান অনুযায়ী, কেরালার মোট ১৪০টি আসনের মধ্যে কংগ্রেস জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে।
আরও পড়ুন:
প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, একক বৃহত্তম দল হিসেবে কংগ্রেস একাই ৬৩টি আসনে এগিয়ে রয়েছে। জোটসঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ২৩টি আসনে লিড ধরে রাখায় ইউডিএফ জোট ইতিমধ্যেই সরকার গড়ার জন্য প্রয়োজনীয় 'ম্যাজিক ফিগার' ৭১-এর গণ্ডি পার করে ফেলেছে।
এর ফলে দীর্ঘ এক দশক পর কেরালায় ফের কংগ্রেস জোট ক্ষমতায় ফিরতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।অন্যদিকে, গত দুই টার্মে ক্ষমতায় থাকা বামফ্রন্টের ফল আশানুরূপ নয়। সিপিআই (এম) মাত্র ২৫টি এবং সিপিআই ৯টি আসনে এগিয়ে রয়েছে। পিনারাই বিজয়নের মন্ত্রিসভার একাধিক হেভিওয়েট প্রার্থী বর্তমানে নিজ নিজ কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও গণনা এখনো চলছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত টানটান উত্তেজনা বজায় থাকছে কেরলের রাজনীতিতে।