নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির  প্রতিবাদে এবার সোচ্চার হলো দক্ষিন দিনাজপুর জেলা কংগ্রেস।সোমবার দলের তরফে বালুরঘাটে এই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে মিছিল বের হয়। পরে সেই মিছিলের লোকজন গিয়ে বালুরঘাট  বিডিওর কাছে তাদের ডেপুটেশন জমা  দেয়।

জাতীয় কংগ্রেসের এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অনিন্দ্য ঘোষ সহ অন্যান্যরা।

কংগ্রেস কর্মী ও নেতৃত্বদের অভিযোগ যারা একদম গরিব প্রান্তিক লোক তাদের এই আবাস যোজনায় ঘর পাওয়ার কথা।  সেখানে দেখা যাচ্ছে তাদের তালিকা থেকে বাদ দিয়ে যাদের পাকা ঘর ও অনান্য বৈদ্যুতিক সরঞ্জাম,  মটর সাইকেল আছে,  তাদের নাম তালিকায় রয়েছে। অথচ এই সব গরিব মানুষ অসহায় অবস্থ্যায় দিন কাটাচ্ছেন।এর প্রতিবাদে আজ তারা অবিলম্বে এই তালিকা বাতিল করে এইসব অসহায় গরিব পরিবার গুলির নাম সংযোজন করবার দাবি জানিয়ে বি ডিওর নিকট ডেপুটেশন দিলাম। তাদের আরো দাবি তাদের দাবি মানা না হলে তারা এরপর বৃহত্তর  আন্দাওলনে নামতে বাধ্য হবেন