পুবের কলম,ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচন। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই দল ত্যাগের হিড়িক মাথাচাড়া দিয়ে উঠছে। এই আবহে গেরুয়া শিবিরের চাপ বাড়িয়ে কংগ্রেসের ‘হাত’ ধরল প্রাক্তন বিধায়ক ও আরএসএস নেতা গুরুসিদ্দানা গৌড়া। সূত্রের খবর, শিবিরের অন্দরে লোকসভা নির্বাচনের টিকিট বণ্টন নিতে মতানৈক্যের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জানা গেছে, অতীতে বহুবার জাগালুরু বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর ছেলেকে টিকিট দেওয়ার জন্য বিজেপি নেতৃত্বকে অনুরোধ করেছিলেন নেতা। তবে তাঁর ছেলেকে টিকিট দিতে অস্বীকার করে বিজেপি। যা নিয়ে দলের সঙ্গে মন কষাকষি শুরু হয়। তারপরেই কংগ্রেসে যোগদান করেন তিনি।আরও পড়ুন:
ঘটনার প্রেক্ষিতে আরএসএস নেতা জানান, জীবনের অধিকাংশ সময় বিজেপির পিছনে ব্যয় করেছি। অথচ আমার অনুভূতির কোনও মূল্যায়ন করল না ওরা। আমার অনুরোধ কত সহজে কোণঠাসা করা হল। আমি অবাক।