পুবের কলম,ওয়েবডেস্ক:চিকেনের থালিতে ইঁদুরের মাংস। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বান্দ্রার একটি রেস্তরাঁতে। সংশ্লিষ্ট ঘটনায় গ্রেফতার হয়েছে রেস্তরাঁর ম্যানেজার ও কুক।

জানা গেছে, বন্ধু আমিনের সঙ্গে একটি নামী রেস্তরাঁতে নৈশভোজ সারতে গিয়েছিলেন অনুরাগ সিং। ‘পাপা পাঁচো দা ধাবা’ নামক ওই রেস্তরাঁয় ভোনা গোস্ত ও চিকেন কারি অর্ডার করেন তারা।

অর্ডার দুটি এলে অনুরাগ চিকেন কারি দিয়ে খাওয়া শুরু করেন। লেগপিস ভেবে চিকেন কারির মধ্যে থাকা মাংসের একটি টুকরো তুলে তিনি কামড় দেন। কিন্তু, সেটি কিছুতে কামড়ানো যাচ্ছিল না। তখন তাঁর সন্দেহ হয়। তারপর ওই মাংসের পিসটি খতিয়ে দেখতে গিয়েই বুঝতে পারেন, সেটি চিকেন লেগপিস নয়, আস্ত একটি ইঁদুর।
মুহূর্তের মধ্যেই বিরাট হইচই পড়ে যায় রেস্তরাঁ চত্বরে।পরে  অসুস্থ হয়ে পড়ে অনুরাগ। আপাতত চিকিৎসাধীন রয়েছে সে। সংশ্লিষ্ট ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন দুই বন্ধু।

https://twitter.com/AMINKHANNIAZI/status/1690787685789773825?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1690787685789773825%7Ctwgr%5E9fa7b843ebc5b2813852551ea28745b2318271a4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Frat-found-in-chicken-curry-dish-at-mumbai-restaurant-882161.html