বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন এবং বিরোধী দলের স্বীকৃতি ঘিরে রাজনৈতিক টানাপোড়েন এখনও অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সোমেন্দ্র দাস।

তিনি জানান, বিরোধী শিবিরের তরফে একটি চিঠি জমা পড়েছে ঠিকই, তবে সেই চিঠিতে প্রয়োজনীয় কিছু তথ্যের ঘাটতি রয়েছে।

ফলে গোটা বিষয়টি এখন অধ্যক্ষের বিবেচনার উপর নির্ভর করছে।
এদিকে এই ইস্যুতে ইতিমধ্যেই তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর আবেদনে ২০১১ এবং ২০১৬ সালে কীভাবে বিরোধী দলনেতা নির্বাচন হয়েছিল এবং সেই সময় কোন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।