পুবের কলম ওয়েব ডেস্ক: ওড়িশার এক চতুর্থ শ্রেণির ছাত্রের চিকিৎসাচলাকালীন হাসপাতালে মৃত্যু হল। এই মর্মান্তিক ঘটনার একদিন আগে ওই ছাত্র ছাদে যাওয়ায় শিক্ষক তাঁকে ওঠবস করায়। এরপরই ওই ছাত্র জ্ঞান হারায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
পরিবারের অভিযোগ স্কুলে শাস্তি দেওয়ার আগে সে সম্পূর্ণ সুস্থ ছিল।আরও পড়ুন:
বুধবার ছাত্রটির মৃত্যুর আগে ২১ নভেম্বর এই ঘটনার সূত্রপাত। ওড়িশার জাজপুর জেলার ওরলি গ্রামের নিত্যানন্দ শেঠি অভিযোগ করেন, তাঁর ছেলে তিন বন্ধুর সঙ্গে সূর্যনারায়ণ নোডল স্কুলের ছাদে উঠেছিল। স্কুলের শিক্ষক এই ঘটনা জানতে পারার পর ছাত্রদের ২০ বার ওঠবস করায়।
ওঠবস করার সময়ই শেঠি দু’বার টালমাটাল হয়ে পড়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মধুবন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে স্থানান্তরের সময়ই ছাত্রটির মৃত্যু হয়।আরও পড়ুন:
মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা না গেলেও, ছাত্রের পরিবারের দাবি ওঠবস করার ফলেই মৃত্যু হয়েছে তার।
আরও পড়ুন: