পুবের কলম, ওয়েবডেস্ক: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। মৃতার নাম মারিয়াম বিবি। আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক।
গতকালই আবদুল রউম নিজামি ওরফে শেরু বলে এক ব্যক্তির মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে তাঁকে ধবংস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই নিয়ে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানালো প্রশাসন।আরও পড়ুন:
এদিকে এই ঘটনায় কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার। তাঁর নেতৃত্বে মোট ছয় জন প্রতিনিধি এই বিপর্যয় কারণ অনুসন্ধান করবেন। এই ৬ জন প্রতিনিধি হচ্ছেন — সিভিল বিভাগের ডিজি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, ঐতিহ্য এবং পরিবেশ বিভাগের ডিজি, কলকাতা পুলিশের একজন শীর্ষ কর্তা, কলকাতার বি এল আর ও, কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক মুগ্ধা চক্রবর্তী। পুরসভার কমিশনার ধবল জৈন নির্দেশ দিয়েছেন সাতদিনের মধ্যে রিপোর্ট মেয়র ফিরহাদ হাকিমের কাছে জমা দিতে হবে।