পুবের কলম, ওয়েবডস্ক: দাউ দাউ জ্বলে উঠল দিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসের কামরা। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের এটাওয়ার কাছে নয়াদিল্লি-দ্বারভাঙ্গা স্পেশাল এক্সপ্রেসের একটি স্লিপার কোচে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:

আতঙ্কিত যাত্রীরা বগি থেকে লাফিয়ে নেমে পড়েন।
হতাহতের কোনও খবর মেলেনি। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। রেলের দাবি, যাত্রীরা সুরক্ষিত আছেন। সকলকে উদ্ধার করা হয়েছে।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=9bQxDLlua9M
আরও পড়ুন:
যে কামরায় আগুন লেগেছিল, মূল ট্রেনের সঙ্গে সেই কোচকে আলাদা করে দিয়েছেন রেলের কর্মীরা। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। তবে সেই ঘটনার জেরে হাওড়া-নয়াদিল্লি লাইনে রেল পরিষেবা ব্যাহত হয়েছে।
আরও পড়ুন:

নয়াদিল্লি থেকে বিহারের দ্বারভাঙা যাচ্ছিল ট্রেনটি। পথে উত্তরপ্রদেশের এটাওয়াতে একটি কামরায় আগুন লাগে। সেখান থেকে পরপর তিনটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে। ট্রেনের কামরার বাইরে কালো ধোঁয়া বের হতে দেখেন স্টেশন মাস্টার। সঙ্গে সঙ্গে ট্রেন চালককে খবর দেন তিনি। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন।