পুবের কলম, ওয়েবডেস্কঃ নারকীয় ঘটনার সাক্ষী থাকল দিল্লির রাজপথ। গণধর্ষণের পর নির্যাতিতার মাথা ন্যাড়া করে, তার গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। খোদ রাজধানীতে এই ধরনের ঘটনায় শিউরে উঠেছিস মানুষ। প্রজাতন্ত্র দিবসের রাতে দিল্লির ওই তরুণীকে গণধর্ষণের অভিযোগ। জানা গেছে, নির্যাতিতা তরুণীর বয়স ২০ বছর। দিল্লির বিবেক বিহার এলাকার ওই ঘটনা।
कस्तूरबा नगर में 20 साल की लड़की का अवैध शराब बेचने वालों द्वारा गैंगरेप किया गया, उसे गंजा कर, चप्पल की माला पहना पूरे इलाक़े में मुँह काला करके घुमाया। मैं दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। सब अपराधी आदमी औरतों को अरेस्ट किया जाए और लड़की और उसके परिवार को सुरक्षा दी जाए। pic.twitter.com/4ExXufDaO3
— Swati Maliwal (@SwatiJaiHind) January 27, 2022
আরও পড়ুন:
গোটা ঘটনার একটি ভিডিও ট্যুইট করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। এই ঘটনায় কড়া নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আরও পড়ুন:
অভিযোগ, এক তরুণের আত্মহত্যার দায়ে দায়ী করে নির্যাতিতা তরুণীর ওপরে এই নারকীয় অত্যাচার চালায় একদল মহিলা।
রিপোর্টে প্রকাশ, সম্প্রতি এক তরুণ আত্মহত্যা করলে, তাঁর মৃত্যুর জন্য ওই তরুণীকে দায়ি করা হয় পরিবারের তরফে। প্রথমে দিল্লি বিবেক বিহার এলাকার কয়েকজন মদের বেআইনি কারবারী ওই তরুণীর উপর নৃশংস অত্যাচার চালায়। তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।আরও পড়ুন:
এরপর সংশ্লিষ্ট তরুণের মৃত্যুর জন্যও নিগৃহীতার দিকে আঙুল তোলা হয়। তাঁকে অপহরণ করে, মাথা মুড়িয়ে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্যে ঘোরানো হয়। দিল্লির ডিসিডব্লিউ স্বাতী মালিওয়াল ভিডিয়ো শেয়ার করে, তার কড়া নিন্দা করেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গত ১২ নভেম্বর ওই তরুণ আত্মহত্যা করেন।
তাঁর মৃত্যুর জন্য বছর কুড়ির এই তরুণীকেই দায়ী করেন মৃতের পরিবার। তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যান মৃতের কাকা। তাঁকে গণধর্ষণ করা হয়।আরও পড়ুন:
দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, 'এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। যে ব্যক্তিগত শত্রুতার জেরে এক জন মহিলার ওপর এভাবে হামলা চালানো হয়েছে। তাঁর যৌন হেনস্থা করা হয়েছে। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।' বিভিন্ন মহল থেকে এই ঘটনার কড়া নিন্দা জানানো হয়।
আরও পড়ুন:
এই ঘটনায় কড়া নিন্দা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায়।