পুবের কলম ওয়েবডেস্ক, বসিরহাটঃ জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে বুধবার বসিরহাট মহকুমার বসিরহাট ইছামতি ব্রিজের উপরে এক বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। তাদের দাবি কেন্দ্র সরকার প্রণীত যে নতুন শিক্ষানীতি এসেছে তা অবিলম্বে বাতিল করতে হবে। নয়তো শিক্ষার মান দিন দিন কমে যাবে। এতদিন ধরে যে শিক্ষা নীতি চলে এসেছে তা বহাল রাখার দাবি জানান তারা। তাদের দাবি দীর্ঘদিন ধরে লকডাউনের জেরে স্কুলমুখী ছিল না ছাত্রছাত্রীরা।
তার ওপরে অনলাইন ক্লাসে যথেষ্টই ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। কেন্দ্র সরকার চাইছে ক্লাস ওয়ান থেকে ফোর অবধি কোনো বই থাকবে না। পাশাপাশি শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এদিন সারা দেশব্যাপী প্রতিবাদ দিবস পালিত হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষানীতির প্রতিলিপিতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান তারা। অবিলম্বে শিক্ষা বেসরকারিকরণ, গৈরিকীকরণ ও শিক্ষার প্রাণ হত্যাকারী এই বিল কেন্দ্রকে প্রত্যাহার করতে হবে নয়তো তারা আগামী দিনে বড় আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে জানালেন, অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সম্পাদক ও বি পি টি এর সাধারণ সম্পাদক গোকুল রায়।আরও খবর
কালীগঞ্জে সিপিএমের প্রার্থী তামান্নার মা, কী বললেন সাবিনা?
ভাঙড়ে নতুন সমীকরণ? তৃণমূল ছেড়ে আইএসএফে যেতে পারেন আরাবুল ইসলাম
বাঁকুড়ায় হঠাৎ শিলাবৃষ্টি, স্বস্তিতে সাধারণ মানুষ, সব্জি ও আলু চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা
সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ মাওলানা আব্দুর রাজ্জাক
মরণফাঁদ: উদ্বোধনের ৫ মাসেই ধস জাতীয় সড়কে: প্রতিবাদ তৃণমূলের
মরণফাঁদ: উদ্বোধনের ৫ মাসেই ধস জাতীয় সড়কে: প্রতিবাদ তৃণমূলের
চাপড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সমন্বয়ে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান
চাপড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সমন্বয়ে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান
প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ডুয়ার্স: ধূপগুড়ি ও বানারহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ডুয়ার্স: ধূপগুড়ি ও বানারহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি
গ্যাসের দাম বাড়ায় বিপাকে ফাস্টফুড ব্যবসায়ীরা, বাড়তে পারে খাবারের দাম
গ্যাসের দাম বাড়ায় বিপাকে ফাস্টফুড ব্যবসায়ীরা, বাড়তে পারে খাবারের দাম
সর্বাধিক পাঠিত
ভাঙড়ে নতুন সমীকরণ? তৃণমূল ছেড়ে আইএসএফে যেতে পারেন আরাবুল ইসলাম
রাজ্যসভার ১১ আসনে লড়াই: নজর বিহার, ওডিশা ও হরিয়ানায়
ভোটের আগে বড় চমক সিপিআই (এম এল)-এর, বঙ্গে ১০ আসনে লড়বে লিবারেশন
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
নির্বাচনের আগে অফিসারদের অপসারণ প্রমাণ করে যে গেরুয়া শিবির বাংলা-বিরোধী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচনের আগে অফিসারদের অপসারণ প্রমাণ করে যে গেরুয়া শিবির বাংলা-বিরোধী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মার্কিন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভারতের ব্রিকস সভাপতিত্বকে দুর্বল করে তুলবে : কংগ্রেস
মার্কিন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভারতের ব্রিকস সভাপতিত্বকে দুর্বল করে তুলবে : কংগ্রেস
হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছল এলপিজি বোঝাই জাহাজ, স্বস্তি বাড়ল জ্বালানি সরবরাহে