পুবের কলম প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণ চিকিৎসকের। শুক্রবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের মৃত্যু হয়। মৃত চিকিৎসকের নাম দেবদ্যুতি চট্টোপাধ্যায় (২৮)। মৃত দেবদ্যুতি ঢাকুরিয়ার শহিদ নগরের বাসিন্দা। কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজির চিকিৎসক ছিলেন তিনি।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।

ডেঙ্গুতে মৃত্যু চিকিৎসকের

প্রসঙ্গত, গত সোমবারই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অহিদুর রহমানের। মুর্শিদাবাদের সাগরদিঘির ২৩ বছর বয়সী অহিদুর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এম টেকের ছাত্র ছিলেন। এবার ডেঙ্গুতে মৃত্যু হল তরুণ চিকিৎসকের।