পুবের কলম, ওয়েবডেস্ক: শারীরিক অবস্থার অবনতি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খানের। মঙ্গলবার সকালে ভেন্টিলেশনে দেওয়া হল প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পীকে। হাসপাতাল সূত্রে খবর, মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের একটি দল রশিদ খানের শীররিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন ও তাঁকে দেখছেন স্নায়ুচিকিৎসকরাও। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, 'অত্যন্ত সংকটজনক অবস্থা। ভেন্টেলেশনে দেওয়া হয়েছে'।
যদিও এই বিষয়ে শিল্পীর পরিবারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।আরও পড়ুন:
২০২৩-এর শেষের দিকে শিল্পীকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসা চলছিল শিল্পীর। সেখান থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। তার মধ্যেই তাঁর মস্তিষ্কে একাধিক বার স্ট্রোক হয়।
এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকে চিকিৎসাধীন এই প্রখ্যাত শিল্পী। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন রশিদ খান। আশা করা হয়েছিল, সুস্থ হয়ে উঠবেন তিনি। কিন্তু মঙ্গলবার ভোরে অবস্থা এতটাই অবনতি ঘটে, যে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। বিভিন্নরকম সমস্যাও দেখা দিচ্ছে ধীরে ধীরে।