আরও পড়ুন:
আইভি আদক, প্রীতম কোলে, হাওড়া: পুজোর মুখেই হাওড়ার বাঁধাঘাটে তুলোর গুদামে আগুন। বুধবার বিকেল নাগাদ স্থানীয় নয়া মন্দিরের কাছে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এই মুহুর্তে আগুন প্রায় নিয়ন্ত্রণে। ঘটনার সময় সেখানে শ্রমিকরা কাজ করছিলেন।
আরও পড়ুন:

তবে কেউ হতাহত হয়নি। কি থেকে আগুন লাগলো তদন্ত করে দেখা হচ্ছে।সালকিয়া স্কুল রোডে বিধ্বংসী আগুন তুলোর গোডাউনে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন বিকেল সাড়ে চারটের সময় আগুনটি লাগে পাশেই গঙ্গা ছিল সেখান থেকে জল নিয়ে দমকল কর্মীরা জল নিয়ে আগুন আয়ত্তে নিয়ে আসে।
আরও পড়ুন:

সপ্তাহ খানেক আগেই হাওড়া ময়দানে ভিআইপি শোরুমে বিধ্বংসী আগুন লাগে। ক্ষয়ক্ষতিও হয় ব্যাপক। সেই রেশ কাটতে না কাটতেই ফের সালকিয়ার তুলোর গুদামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটলো।