পুবের কলম, ওয়েবডেস্ক: : ভারতে অনুষ্ঠিত জি-২০ বৈঠকের আবহেই 'নয়া মানচিত্র' প্রকাশ করেছে চিন। দুই দেশের মধ্যে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এই প্রসঙ্গে ফের আরও একবার প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। স্বামীর বক্তব্য, চিন বার বার ভারত ভূখণ্ডে ঢুকে আসতে চাইছে, আর মোদি নীরব থাকছেন। আর মোদি তাঁর ভাষণে বলছেন 'সব ঠিক আছে'।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর এই ধরনের ভাষণকে মিথ্যা বলে দাবি করে একে 'মহা পাপ' বলে উল্লেখ করেছেন স্বামী। বর্ষীয়ান বিজেপি নেতার আরও বক্তব্য, উনি (মোদি) খালি কথায় কথায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে খাটো করে দেখাতে চাইছেন। স্বামীর পরামর্শ, মোদি যদি দেশের অখণ্ডতা রক্ষা করতে না পারেন তাঁর উচিত সরে যাওয়া, পদ থেকে অবসর নেওয়া। চিনের নতুন 'মানচিত্র' নিয়ে মোদির নীরবতা বজায় প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এইভাবেই কড়া ভাষায় সরব হলেন সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর আরও বক্তব্য, দেশবাসীকে ধোঁকা দিয়ে মোদি নির্লজ্জভাবে ২০২০ সালে বলেছিলেন, চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি।
চিন ভারত মাতার অঞ্চল দখল করেনি। মোদির এই ধরনের মিথ্যাচার মহাপাপ। এখন আমরা ভারতে আগামী সপ্তাহে জি-২০ বৈঠকে শি-য়ের সামনে মোদিকে মাথা নত করতে দেখব'।আরও পড়ুন:
নয়াদিল্লিতে আয়োজিত আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সামিট অনুষ্ঠিত হবে। এই শীর্ষ সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের উপস্থিতি ঘিরে সংশয় দেখা দিয়েছে।
চিনে অবস্থিত এক ভারতীয় কূটনীতিবিদ ও অন্য এক দেশের কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, প্রেসিডেন্টের বদলে ভারতে আসতে পারেন চিনের প্রধানমন্ত্রী। চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বৃহস্পতিবার বলেছেন, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। যদিও মন্ত্রণালয়ের একটি সূত্রের মতে, এই বিষয়ে বেইজিং নির্দিষ্ট করে এখনও কিছু জানায়নি। জানা গেছে, জি-২০ বৈঠকে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিত থাকার কথা অনিশ্চিত। মঙ্গলবার চিনের পক্ষে থেকে এক নতুন মানচিত্র প্রকাশ করা হয়। তাতে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চিনের সে দেশের অংশ দেখানো হয়েছে। চিনা মানচিত্র প্রকাশ ভারতকে প্রবল অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে।