পুবের কলম ওয়েব ডেস্ক: ১৮ ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস। সেই উপলক্ষে শনিবার স্বরাজ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ আয়োজন করে এক আলোচনাসভা। কলকাতার কিরণ শঙ্কর রায় রোডের হেস্টিংস চেম্বারে স্বরাজ ইন্ডিয়ার রাজ্য দফতরে অনুষ্ঠিত আলোচনার বিষয় ছিল ‘ভারতীয় গণতন্ত্র ও সংখ্যালঘু সমাজ’। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ সর্দার আমজাদ আলি। সেই অনুষ্ঠানে ছিলেন স্বরাজ ইন্ডিয়ার জাতীয় পরিষদের সদস্য কল্যাণ সেনগুপ্ত, রাজ্য সভাপতি অধ্যাপক সঞ্জীব মুখোপাধ্যায়, রাজ্য কোষাধ্যক্ষ ডা. রত্না পাল প্রমুখ।
আরও পড়ুন:
ওই সভায় সর্দার আমজাদ আলি তাঁর বক্তব্যে গণতন্ত্রের ধারণা, বিশ্বের নানা দেশের সংখ্যালঘুদের কথা এবং আজকের ভারতে ঘটে চলা সাম্প্রদায়িক রাজনীতির নানা প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ভারতে কোনও একটি সম্প্রদায় একা লড়েনি। তখনকার জনসমাজের সমস্ত ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ প্রাণ দিয়েছেন। ভারতবাসী হিসেবে আমার জীবনবেদ হল সংবিধান। তাই সংবিধানকে রক্ষা করতেই হবে।