পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র রমযানে দেশ-বিদেশের মুসল্লিদের সেবায় মক্কার মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদে জমজম কুপের ৪ কোটি লিটার পানি বিতরণ করবে সউদি সরকার। এ উপলক্ষে বাড়তি ২০ হাজার জনকে নিয়োগ করা হয়েছে। রমযানের শুরু থেকেই এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। সাধারণত রমযান মাসেই সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম উমরাহ পালন ও ইবাদতের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদ তথা মসজিদুল হারামে আসেন। গ্র্যান্ড মসজিদের জমজম বিভাগের প্রধান আবদুল রহমান আল জাহরানি বলেছেন, মুসল্লিদের জন্য পবিত্র পানি সহজলভ্য করতে বিভিন্ন জায়গায় ৩০ হাজারেরও বেশি পাত্র ছড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘দক্ষ এবং মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করার জন্য অধিদফতর ১,৪২৩ জন কর্মী নিয়োগ করেছে।’ ওই কর্মকর্তা জানান, বিষয়গুলোর দায়িত্বে নিয়োজিত জেনারেল প্রেসিডেন্সি রোবট এবং ৮০টি স্মার্ট কার্ট ব্যবহারের মাধ্যমে পবিত্র কাবার আঙিনাজুড়ে জমজমের পানির সহজলভ্যতা বাড়ানো হয়েছে। আবদুল রহমান আল জাহরানি বলেন, ‘আমাদের কর্মীরা নজরদারি এবং পর্যবেক্ষণ বাড়িয়েছে। কার্ট এবং রেফ্রিজারেশন সুবিধাও ক্রমাগত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।’ করোনা মহামারির বিরুদ্ধে সতর্কতার অংশ হিসাবে গ্র্যান্ড মসজিদে জমজমের বোতল বিতরণের জন্য গত বছর হজের সময় রোবট ব্যবহার করা হয়েছিল। তবে এবছর স্বাস্থ্যবিধি মেনে জেনারেল প্রেসিডেন্সি নিয়োজিত কর্মীরাও পানি বিতরণ করতে পারবেন।রমযানে ৪ কোটি লিটার জমজমের পানি বিতরণ
ইমামা খাতুন
প্রকাশিত:
১৭ মার্চ ২০২৩, ১৪:০৪
আরও খবর
রমজানে টিপু সুলতান মসজিদের বাইরে তেলেভাজার পসরা
রমজানে চাহিদা তুঙ্গে বাকর খানির জাকারিয়া স্ট্রিটে
চলছে রমজান মাস খেজুরের পসরা নিয়ে চাঁদনী মার্কেটে বিক্রেতা
রমজানের দুপুরে শোকের ছায়া: পোলবাহী গাড়ি উল্টে প্রাণ হারালেন এক ইমাম
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও