পুবের কলম ওয়েবডেস্কঃযখন একের পর এক সামনে আসছে সহিংসতার ঘটনা। তখন পালায়ম মসজিদের ইমাম ভিপি সুহাইব মৌলভি দিলেন সম্প্রীতির এক অনন্য বার্তা। তিরুবনন্তপুরমে একটি ঈদ জমায়তে তিনি বলেন কেরালার সমাজ থেকে ঘৃণা নির্মূল করার সময় এসেছে। সমাবেশে বক্তৃতা করতে গিয়ে, তিনি  কেরালায় সংখ্যালঘু, মুসলিম এবং খ্রিস্টানদের বিরুদ্ধে ঘটে যাওয়া সাম্প্রতীক অতীতের কিছু ঘটনার কথা বলেন।

ইমাম সাহেব বলেন তিনি  বিশ্বাস করেন যে কেরালায়, সমাজই  রাজ্যকে সাম্প্রদায়িকভাবে মেরুকরণের যেকোনো প্রচেষ্টাকে নিয়ন্ত্রণ করবে।   ইমাম  উপস্থিত জনতাকে স্মরণ করিয়ে দেন  যে তিরুবনন্তপুরমের জুমা মসজিদটি এমন একটি উপাসনালয় যা হিন্দু ভক্তদেরকে  স্বাগত  জানায়।

যারা আট্টুকাল পোঙ্গালার জন্য শহরে আগত, যেটিকে একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিশ্বের বৃহত্তম মহিলাদের সমাবেশ হিসাবেই বিবেচিত।  তিরুবনন্তপুরমের চন্দ্রশেখরন নায়ার স্টেডিয়ামে ঈদের প্রার্থনার পরে, ইমাম আরও মন্তব্য করেন যে অমুসলিমরা আট্টুকাল পোঙ্গালা উৎসব  উদযাপন করে (দশ দিনের উৎসবে মহিলারা মাটির হাঁড়িতে চাল দিয়ে  তৈরি একটি ঐশ্বরিক খাবার তৈরি করেন এবং তা অর্পণ করেন।

 উৎসবের নবম দিনে মন্দিরে দেবীর কাছে।) ইমাম সাহেব বলেন হিন্দু পুণ্যার্থীরা যতক্ষণ চাইবে ততক্ষণ চলবে তাঁদের আরাধনা। কেউ সেখানে বিঘ্ন সৃষ্টি করবেনা।ইমাম  সাহেব রাজনৈতিক হত্যাকান্ডে যে কোন ধর্মাবলম্বীকেই  পক্ষ না নেওয়ার আহ্বান জানান। ইমাম সাহেব আরও বলেন , "রাজনৈতিক বা ধর্মীয় কারণে হত্যা করা উচিত নয়।" "আমরা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বিশ্বাসী এবং অ-বিশ্বাসীরা কাউকে ধর্মের নামে সাম্প্রদায়িক মেরুকরণ সৃষ্টি করতে দেব না," রাজ্যের গভর্নর আরিফ মুহাম্মদ খান সহ অন্যান্যরা  উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।