পুবের কলম,ওয়েবডেস্ক: বিক্ষোভ’কে উপেক্ষা করেই দূরদর্শনে সম্প্রচারিত হল ‘দ্য কেরালা স্টোরি’ । লোকসভা ভোট প্রাক্কালে এই ধরণের বিতর্কিত সিনেমা দেশজুড়ে সাপ্রদায়িক বিদ্বেষ ছড়াতে পারে বলে আগেই আপত্তি জানিয়েছিল বিরোধী দলনেতারা। আপত্তি সত্ত্বেও শুক্রবার দূরদর্শনে সিনেমাটি সম্প্রচারিত হয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, দ্য কেরালা স্টোরি সম্প্রচারিত হওয়ার কথা প্রকাশ্যে আসতেই সিপিআইএম ও কংগ্রেস যৌথভাবে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে। দেশজুড়ে নির্বাচন বিধি লাগু হয়ে গেছে।
এই আবহে বিতর্কিত সিনেমাগুলি জনসাধারণের মননে আঘাত হানতে পারে বলেও উল্লেখ করে তারা। সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের আর্জি জানায় তারা। যদিও এই কথার তীব্র নিন্দা জানায় বিজেপি।২৬ এপ্রিল কেরলে ভোট। তার প্রাক্কালেই এই সিনেমা দেখানোর বিরোধিতা করে পিনারাই বিজয়নের মন্তব্য, “ভোটের আগে এটা সাম্প্রদায়িক অশান্তি বাড়াবে।
দূরদর্শনকে বলছি, বিজেপি, আরএসএস-এর প্রোপাগান্ডা মেশিন হয়ে ওঠা উচিত নয়। লোকসভার আগে মেরুকরণের রাজনীতিকে উসকানি দওয়া সিনেমা দেখানোর সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয়।আরও পড়ুন:
গতবছর সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমা রাজনৈতিক মহলে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছিল। বিজেপির তরফেও সমর্থন পেয়েছিল। জানানো হয়েছিল এই সিনেমা ১০০ শতাংশ খাঁটি ও ঠিক। তাই বিরোধীদের এত ঝাল লাগছে।
আরও পড়ুন: