পুবের কলম,ওয়েবডেস্ক: নিজেদের গড় পুনরুদ্ধার কংগ্রেসের। আমেঠিতে ‘স্মৃতি’ হলেন মোদি ঘনিষ্ঠ ইরানি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে ব্যাপক মার্জিনে এগিয়ে রয়েছেন রাজীব ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মা।২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের অমেঠি আসনে, কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। জয়ের ব্যবধান ছিল প্রায় আড়াই লক্ষ।
সেই আসনে এবার রাহুলের বদলে কংগ্রেস প্রার্থী করেছিল কিশোরীলাল শর্মাকে।আরও পড়ুন:
https://twitter.com/priyankagandhi/status/1797910949074272688?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1797910949074272688%7Ctwgr%5E9b6489bc5d28b893b7c30b7f5e15a3d7c56a1d92%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fls-election-results-2024-priyanka-gandhi-congratulates-kl-sharma-as-he-leads-against-smriti-irani-from-amethi-1075407.html
আরও পড়ুন:
নির্বাচন কমিশন সূত্রে খবর, বিকেল ৪টে পর্যন্ত আমেঠি লোকসভা কেন্দ্রে অনেকটাই এগিয়ে কংগ্রেস প্রার্থী কিশোরীলাল। এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী স্মৃতির থেকে এক লক্ষ ১৮ হাজারের বেশি ভোটে এগিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ব্যবধান থেকেই স্পষ্ট, আমেঠি আবারও কংগ্রেসেই ভরসা রাখল। সব কিছু ঠিকঠাক থাকলে জয় প্রায় নিশ্চিত কিশোরীলালের।