১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দ্রাবিড়ই টিম ইন্ডিয়ার কোচ থাকছেন

পুবের কলম ওয়েব ডেস্ক : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই। একইসঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে দলের অন্যান্য কোচিং স্টাফদেরও। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের সঙ্গেই শেষ হয়েছে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ। তারপর থেকে শোনা যাচ্ছিল, দ্রাবিড় আর টিম ইন্ডিয়ার কোচ থাকতে আগ্রহী নন। রোহিত ব্রিগেডের নতুন কোচ হিসেবে উঠে আসে একদা দ্রাবিড়ের সতীর্থ ভিভিএস লক্ষ্মনের নাম।

এদিকে দ্রাবিড়ের সঙ্গে নতুন চুক্তি হলেও, কত দিনের চুক্তি করা হয়েছে, সেই বিষয়ে বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি। বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি সংবাদ মাধ্যমে বলেন, ” ভারতীয় দলের সাফল্যের জন্যে রাহুল দ্রাবিড়ের অনেক অবদান রয়েছে। টিম ইন্ডিয়ার কোচকে সবসময় চাপ নিতে হয়। দ্রাবিড় সেই চাপ সামলে দলকে সাফল্য এনে দিয়েছেন। তিনি আবার কোচের দায়িত্ব নেওয়ায় আমরা সবাই খুব খুশি। আশা করি তাঁর অধীনে দল আরও সাফল্য পাবে। ”
একই সুর শোনা গিয়েছে বোর্ড সচিব জয় শাহর গলাতেও তিনি বলেন, “দ্রাবিড়ের ঠিক করে দেওয়া পথেই ভারত আগামী দিনেও খেলবে। তাঁর কোচিংয়ে আমরা অল্পের জন্য বিশ্বকাপ জিততে পারেনি। প্রতিযোগিতায় দল দারুন পারফরম্যান্স করেছে। আমরা সবসময় দ্রাবিড় ও তাঁর সহযোগীদের পাশে আছি।”

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্রাবিড়ই টিম ইন্ডিয়ার কোচ থাকছেন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, বুধবার