পুবের কলম, ওয়েবডেস্কঃ বেড়াতে গিয়ে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতিতে আটকে পড়লেন ৮০ জন পর্যটক। খারাপ আবহাওয়ার কারণে এই সমস্যার মধ্যে পড়েছেন পর্যটকেরা। বৃহস্পতিবার বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ এক বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। এদিকে তাদের উদ্ধার করে আনার চেষ্টা চালানো হচ্ছে। অতিরিক্ত তুষারপাত উদ্ধারকাজের ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।
বরফ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। শুক্রবার প্রশাসনের তরফে একটি আট আসনের গাড়ি পাঠানোর চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে।আরও পড়ুন:
৮০ জনের দলটি বেতালে আটকে রয়েছেন। এরা সকলেই পিডাব্লুডি'র একটি রেস্ট হাউসে রয়েছে বলে জানান বিপর্যয় মোকাবিলা দফতরের এক আধিকারিক।
আরও পড়ুন:
গত ১৭ অক্টোবর ১১ জনের পর্যটকের একটি দল চন্দ্রতালে গিয়েছিলেন।
সেখানে পৌঁছনোর পরই আবহাওয়া খারাপ হতে শুরু করে। অতিরিক্ত তুষারপাতের কারণে গ্রাম্ফু-কাজা হাইওয়েটি বন্ধ হয়ে যায়। এর ফলে আটকে পড়েন তারা। এদিকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় পর্যটকের দলটি স্থানীয় প্রশাসনকে জানায়। এর পরেই পর্যটকদের আটকে থাকার খবর সামনে আসে।আরও পড়ুন:
ডিসি নীরজ কুমারও জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে সকল পর্যটকেরাই সুরক্ষিত আছেন। আবহাওয়া ঠিক হলেই সকলকে ফিরিয়ে নিয়ে আসা হবে। আটকে পড়া পর্যটকেরা বাতালের একটি ধাবা ও পিডব্লুডির রেস্ট হাউসে রয়েছেন। উদ্ধারকাজে সাহায্য করবে সেনাবাহিনী, বিআরও এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর।