নয়াদিল্লি, ৯ মার্চ: চব্বিশের লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে রাজনৈতিক দলগুলির। দীর্ঘ অপেক্ষার পর, অবশেষে আগামী সপ্তাহেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যেই হঠাৎ নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ গোয়েল। ইতিমধ্যেই পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠিয়েছেন তিনি। তা গৃহীতও হয়েছে।

নির্বাচন কমিশনের পদত্যাগকে খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আচমকাই পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। অন্য ইসির পদও শূন্য। বর্তমানে নির্বাচন কমিশনে এখন মাত্র একজন প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন।"