পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার জাতীয় নির্বাচন কমিশনের অফিসে সাক্ষাতে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। চার কেন্দ্রীয় সংস্থার প্রধানদের সরিয়ে দেওয়ার দাবি জানায় তৃণমূল। এরপরই দিল্লিতে কমিশনের অফিসের বাইরে ধর্নায় বসে পড়েন ডেরেক ও’‌ব্রায়েন, সাকেত গোখলে সহ তৃণমূল প্রতিনিধিদল।

জানা গিয়েছে, ২৪ ঘণ্টা ধর্নায় বসার ঘোষণা করলেও ১৫ মিনিট ধর্নার পরই তৃণমূল সাংসদের তুলে দেয় দিল্লি পুলিশ।

এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে এনআইএ, সিবিআই, ইডি এবং আয়কর দফতরের ডিরেক্টরের বদলের দাবি তোলেন তৃণমূল। প্রথমে পুলিশ তৃণমূল প্রতিনিধি দলের সদস্যদের কমিশনের সামনে থেকে সরে যেতে বলে অমিত শাহের পুলিশ।