আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ মাঝ আকাশে ধোঁয়া, কলকাতা বিমানবন্দরে দিল্লিগামী বিমানের জরুরি অবতরণ। বিমানের ১৬৫ জন যাত্রী এবং এবং ৬ জন ক্রু নিরাপদেবিমান তখন মাঝ আকাশে,তখনই দেখা যায় বিমানের কার্গোহোল্ডে ধোঁয়া। সময় তখন সকাল ১০টা বেজে ২০ মিনিট। কলকাতা এটিসির কাছে জরুরী অবতরণের অনুমতি চাওয়া হয়।
আরও পড়ুন:
কলকাতা এয়ারপোর্ট অপারেশনাল এর পরেই জরুরী অবস্থা ঘোষণা করে। দমকল, অ্যাম্বুলেন্স প্রস্তুতি নেন সকলেই। সিআইএসএফ কর্মীরাও পুরো রানওয়ে সংলগ্ন এলাকায় ঘিরে ফেলেন। পাঠানো হয় মেডে কল বা বিপদকালীন বার্তা।
নেতাজি সুভাষ বিমানবন্দর ঘিরে তখন টানটান উত্তেজনা।আরও পড়ুন:
যদিও নিরাপদেই মাটি ছোঁয় ওই বিমান। এমার্জেন্সি দরজা দিয়ে একে একে বের করে আনা হয় ১৬৫ জন যাত্রী এবং ৬ জন বিমান ক্রুকে।
আরও পড়ুন:
বেসরকারি উড়ানগুলির মধ্যে ইদানিং এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে প্রায়শই। এর আগেও স্পাইসজেট, ইন্ডিগো সহএকাধিক বিমান নানা কারনে এমারজেন্সি ল্যান্ডিং করেছে।
আরও পড়ুন: