২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ দিনাজপুরে  ডাঙ্গারহাটে  ব্যবসায়ীর প্রতারণাকে কেন্দ্র করে চরম উত্তেজনা, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

আরও পড়ুন: জবলপুরের সিহোরায় দুই গোষ্ঠীর সংঘর্ষ: উত্তেজনা প্রশমিত করতে টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশের

আরও পড়ুন: রণক্ষেত্র সাঁত্রাগাছি, চলল জল কামান, টিয়ার গ্যাস, অসুস্থ হয়ে পড়ে গেলেন বিজেপি কর্মী

আরও পড়ুন: আল আকসায় কাঁদানে গ্যাস ড্রোন থেকে

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর : কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাটে এক ব্যবসায়ীর প্রতারণার ফাঁদে প্রায় ৫০০০  মহিলা, এই প্রতারণার জন্য  আজকে বিক্ষোভ প্রদর্শন সমস্ত মহিলাদের। ঘটনাটি ঘটেছে ডাঙ্গারহাটে মরতুজ সরকারের বাড়িতে। জানা গেছে, এই মরতুজ সরকারই ভাড়া দিয়েছিল সামসুদ্দিন গাজি নামক এক ব‍্যবসায়ীকে। মূলত আজ থেকে প্রায় এক মাস আগে মরতুজ সরকারের বাড়িটি ভাড়া নেয় সামসুদ্দিন গাজি নামক কলকাতার এক ব্যবসায়ীকে ।   শাড়িতে পুঁথি লাগানো। আর এই কাজে যোগদানের জন্য লাগবে ১,৫০০ টাকা ও আধার কার্ড, আর এই কাজের জন্য  কমপক্ষে ৫০০০ মহিলা ১৫০০ করে টাকা দিয়ে কাজ নেয়। আর মহিলাদের সপ্তাহে ৫০ গ্রাম পুঁথি দেবে, আর লাগাতে পারলে তারা পাবে ৪০০ টাকা করে,আর কোনো মহিলাকে এই কাজে যুক্ত করতে পারলে তারা আরো ২৫ গ্রাম করে পুঁথি পাবে এবং সঙ্গে কমিশন বাবদ ২০০ টাকা করে বেশি পাবে। মোটামুটি কয়েক সপ্তাহ তারা পেমেন্ট পেয়েছিল, কিন্তু আজকে হঠাৎ পুঁথি লাগানোর শাড়ি মহিলারা মরতুজ সরকারের বাড়িতে জমা দিতে এবং টাকা নিতে এলে মরতুজ সরকার জানান, কোনো মহিলাকে আজ তিনি পেমেন্ট দিতে পারবেন না। কারণ কলকাতার ব্যবসায়ী সামসুদ্দিন গাজি  চলে গেছেন এবং তার ফোন আর তুলছে না। এরপরেই শুরু হয় মহিলাদের বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল বাঁশ ছুড়তে শুরু করে স্থানীয়রা। এরপর পুলিশ  উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ও কাদানে  গ্যাস  ছোড়ে। এলাকায় চরম উত্তেজনা রয়েছে।

সর্বধিক পাঠিত

এআই সামিটে বিক্ষোভ, মোদি বিরোধী স্লোগানে যুব কংগ্রেস কর্মী আটক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ দিনাজপুরে  ডাঙ্গারহাটে  ব্যবসায়ীর প্রতারণাকে কেন্দ্র করে চরম উত্তেজনা, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার