পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপিশাসিত উত্তর প্রদেশে প্রকাশ্য সভামঞ্চে বিজেপি’র এক বিধায়ককে চড় মারার ভিডিও ভাইরাল হয়েছে। রাজ্যে বিরোধী সমাজবাদী পার্টির সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে এ সংক্রান্ত ভিডিও টুইট করা হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, জনসভা চলাকালীন মঞ্চেই বিজেপির এক বিধায়ককে চড় মারছেন এক কৃষক নেতা। ভিডিওটিতে কৃষক নেতাকে চড় মারার ফুটেজ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা সমাজবাদী পার্টির সোশ্যাল মিডিয়া টিম তাদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে।
আশপাশের লোকজন কথিত ওই কৃষক নেতাকে নীচে নামিয়ে দেয়। কিন্তু ওই কৃষক নেতার পরিচয় স্পষ্ট হয়নি। গণমাধ্যমে প্রকাশ, ওই ঘটনাটি উত্তর প্রদেশের উন্নাওয়ের। এখানে বিজেপির বিধায়ক (উন্নাও সদর বিধায়ক) পঙ্কজ গুপ্তাকে এক জনসভায় প্রকাশ্যে মঞ্চে চড় মারেন একজন কৃষক নেতা। ২১ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে বিধায়ক পঙ্কজ গুপ্তাকে মঞ্চে বসে থাকতে দেখা যায়। ঠিক তখনই সবুজ-সাদা টুপি পরা এক বৃদ্ধকে মঞ্চে আসতে দেখা যায়। তার হাতে একটি লাঠিও দেখা গেছে। বিধায়ক পঙ্কজ গুপ্তা কিছু বুঝে ওঠার আগেই ওই বৃদ্ধ তার মুখে সপাটে চড় কষিয়ে দেন! সমাজবাদী পার্টির মিডিয়া সেলের টুইটার অ্যাকাউন্টে ওই ঘটনাকে উল্লেখ করে বলা হয়েছে কৃষকের এই থাপ্পড় বিজেপি বিধায়কের মুখে নয়, বরং বিজেপিশাসিত আদিত্যনাথ সরকারের বিভিন্ন কুনীতি, অপশাসন ও স্বৈরাচারের মুখে চপেটাঘাত! ভিডিও রিটুইট করার সময়, সমাজবাদী পার্টির মিডিয়া সেলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘নির্বাচনী বিধি কার্যকর হতে দিন, বিজেপি নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা ভোট চাইতে গ্রামে ও শহরে ঢুকতে পারবেন না, জনরোষ আন্ডারকারেন্টের মতো চলছে।আরও খবর
কৌশলে ‘গণতন্ত্র হত্যার’ ছক: বিরোধী সাংসদের কেনাবেচা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের
ইনস্টাগ্রামে বন্ধুত্ব থেকে প্রেম, বেঙ্গালুরুতে লিভ-ইন পার্টনারকে শ্বাসরোধ করে খুন প্রেমিকের
সিপিআইএম "সংঘ পরিবারের কৌশল" অবলম্বন করেছিল, তোপ সথীসনের
উদ্ধব শিবিরেও বিদ্রোহী! সাংসদদের কিনতে "১৫ কোটি" টোপ, দাবি শিবসেনার
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা পাবেন আর্থিক সহায়তা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা পাবেন আর্থিক সহায়তা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, সময়সীমা বাড়াল রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, সময়সীমা বাড়াল রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
একাধিক সংস্কারের পরেও নিয়ন্ত্রণে আসেনি প্রশ্ন ফাঁস: এনটিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সংসদীয় কমিটি
একাধিক সংস্কারের পরেও নিয়ন্ত্রণে আসেনি প্রশ্ন ফাঁস: এনটিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সংসদীয় কমিটি
এবার পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, গ্রেফতার ফুলবাগান থেকে
এবার পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, গ্রেফতার ফুলবাগান থেকে
“মাম্মি-পাপা, আই লাভ ইউ”, সুইসাইড নোট লিখে ফের আত্মঘাতী নিট পড়ুয়া
“মাম্মি-পাপা, আই লাভ ইউ”, সুইসাইড নোট লিখে ফের আত্মঘাতী নিট পড়ুয়া
টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা ঘিরে আইনি লড়াই, দিল্লি হাইকোর্টে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ
টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা ঘিরে আইনি লড়াই, দিল্লি হাইকোর্টে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের